এই মুহূর্তে…।

এই মুহূর্তে…।

Spread the love

অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সংগীতশিল্পী।

আসন্ন জ্বালা হতাশা ছুঁয়ে গেল।

পথচারী ঝরঝর করে কেঁদে ওঠার

ঠিক আগের মুহূর্তে আমার দিকে তাকিয়ে

চিনে ফেললো!

আমি লজ্জিত নিজেকে গুটিয়ে বসে।

রাস্তায় জলে জলঢাকা ভাতের ফেনা।

এ যেন প্রতিবাদ আপোষের খোরপোষে

ধুঁকছে।

সেই কবে কে কাঁধে মাথা রেখে বলেছিল,

“ওদিকে তাকিয়ে থেকো না তো, জঞ্জাল

ছাড়া কিছু নেই”।

ওর সব কিছু ভুলে গেছি, শুধু ওর বলা কথা

রয়ে গেছে বুকের মোক্ষম জায়গায়।

ভুলিনি আবার শুনি ও নি।

অঝোরে ঝরে পড়া জলধারা, বারান্দায় বসা

আমি।

স্তব্ধতা গ্রাস করে, হাড় হিম করা ভয় এসে পাশে

বসে চানাচুর চিবোয়।

” কি সব কিছু ভেসে যাবে, কিছুই থাকবে না, এই সব নিয়ে…আরে দূর, যা করছ করো, চুমুক দাও”!

একটা সপাটে চড়… দাঁত মুখ ভেঙ্গে যায় এমন একটা চড়… যদি…!

” একি তোমার চোখে জল! তুমি কাঁদছ! তুমি ও”!

অদ্ভুত, আমি এই মুহূর্তে আমার ভয়কে ভয় পেলাম।

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *