গুরু বন্দনায় অর্পিতা…।

গুরু বন্দনায় অর্পিতা…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৬ নভেম্বর, ২০২৬। গত ১৩ ই নভেম্বর ২০২৬ কলকাতার জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হল ‘অর্ঘ্য’।

গুরু কোহিনুর সেন বরাট এর সুযোগ্য ছাত্রী অর্পিতা ঘোষাল এর তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে অর্পিতা তার গুরু কোহিনুর সেন বরাট কে অর্পণ করলেন নৃত্যের অঞ্জলী। কোহিনুর সেন বরাট এবং সুজয় ঠাকুরের নৃত্য প্রতিষ্ঠান শিঞ্জন, এই প্রতিষ্ঠানে অর্পিতার ১০ বছর অধ্যবসায়ের পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি সাজানো হয়েছিল গুরু বন্দনার মধ্য দিয়ে উপস্থাপিত হল রাজীব বর্ধন এর লেখা নৃত্যনাট্য নটীবিনোদিনী যে অনুষ্ঠানে অর্পিতা বিনোদিনীর চরিত্রে এবং গুরু কোহিনুর সেন বরাট নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় নৃত্য অভিনয় করেন। গুরু পরম্পরায় শ্রদ্ধা জানানো হয় কিংবদন্তি নৃত্যশিল্পী প্রয়াত গুরু ডক্টর শম্ভু ভট্টাচার্য কে। সেই অনুষ্ঠানের নাম ছিল ‘দুর্জয় রানার ‘ । উপস্থাপনা রচনা করেন কবীর সেন বরাট। ছিল দ্রাবীণ চট্টোপাধ্যায়ের একক নৃত্য অভিনয়, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা। এবং সবশেষে উপস্থাপিত হয় অনন্ত যার ভাষ্য বাঁধনে ছিলেন সম্মান দাস ভাষ্য পাঠে সুজয় প্রসাদ চ্যাটার্জি এবং নৃত্য পরিচালনায় এবং অনন্তের ভূমিকায় ছিলেন গুরু কোহিনূর সেন বরাট। সমগ্র অনুষ্ঠানটিতে কলকাতার শিল্প জগতের বহু স্বনামধন্য নৃত্যশিল্পী এবং অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *