মহাসমারোহে ‘জাতীয় আইনি পরিষেবা দিবস’ পালন রাজ্য আইনী পরিষেবা কর্তৃপক্ষের…।

মহাসমারোহে ‘জাতীয় আইনি পরিষেবা দিবস’ পালন রাজ্য আইনী পরিষেবা কর্তৃপক্ষের…।

Spread the love

মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ১৯ নভেম্বর, ২০২৬। বুধবার ‘জাতীয় আইনি পরিষেবা দিবস’ উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এক বর্ণাঢ্য সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। এদিন সকালে কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে এই পদযাত্রার সূচনা হয়। পদযাত্রাটি হেঁদুয়া পার্ক হয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি, রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছায়।এই পদযাত্রায় পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব, ডেপুটি সেক্রেটারি, রেজিস্ট্রার-কাম-ডেপুটি সেক্রেটারি, কলকাতা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব, উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব, হাওড়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব উপস্থিত ছিলেন।এছাড়াও বিভিন্ন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় আধিকারিক, উল্লিখিত চারটি জেলার প্যারা লিগ্যাল ভলান্টিয়ার , প্যানেল আইনজীবী, পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী ও প্যারা লিগ্যাল ভলান্টিয়ার এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকল্প’ -এর প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন।এই পদযাত্রা চলাকালীন সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে আইনি পরিষেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করার উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এলাকার সাধারণ মানুষও অত্যন্ত উৎসাহ ও আগ্রহের সঙ্গে এই পদযাত্রা প্রত্যক্ষ করেন এবং আইনি সচেতনতার এই উদ্যোগকে স্বাগত জানান।

সামগ্রিকভাবে, এই পদযাত্রা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। জাতীয় আইনি পরিষেবা দিবসের তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের কাছে বিনামূল্যে আইনি সহায়তার বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *