চোদ্দ বছর বয়সে পেশাদারি মঞ্চে”টিপু সুলতান”নাটকে অসাধারণ অভিনয় করে খ্যাতি অর্জন করেন অনুপকুমার…।

চোদ্দ বছর বয়সে পেশাদারি মঞ্চে”টিপু সুলতান”নাটকে অসাধারণ অভিনয় করে খ্যাতি অর্জন করেন অনুপকুমার…।

Spread the love

দীপক রায় : কলকাতা, ১৯ জুন, ২০২৬।  আজ থেকে ঠিক ৯৬ বছর আগে ১৯৩০ সালে ১৭ই জুন হুগলির পান্ডুয়ায় বিশিষ্ট নজরুলগীতিশিল্পী ও অভিনেতা ধীরেন দাস ও বিজয়া দাসের ঘরে জন্মগ্রহণ করেন খ্যাতনামা চলচ্চিত্র, মঞ্চশিল্পী ও কৌতুকশিল্পী অনুপকুমার দাস। বাবার কাছ থেকেই প্রথম অভিনয় শিক্ষা লাভ করে ছিলেন অনুপবাবু ।

১৯৩৮ সালে আট বছর বয়সে ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি পরিচালনায় প্রথম “হাল বাংলা” ছবিতে অভিনয় করেন। এরপর প্রখ্যাত অভিনেতা শিশিরকুমার ভাদুড়ির শ্রীরঙ্গমে যোগ দেন।

মাত্র চোদ্দ বছর বয়সে পেশাদারি মঞ্চে”টিপু সুলতান”নাটকে অসাধারণ অভিনয় করে খ্যাতি অর্জন করেন । ক্রমে একজন কৌতুক শিল্পী হিসাবে বাংলার দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন । বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেন, চন্দ্রশেখর, কিতনে পাস কিতনে দূর,পরিবর্তন ।

নিমন্ত্রণ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়ে ছিলেন অনুপ কুমার। বেশ কয়েকটি ছবিতে নায়ক এর ভূমিকায় অভিনয়  করেছিলেন তার মধ্যে ঠগিনী,পলাতক,নিমন্ত্রণ প্রভৃতি ।এছাড়াও আরো অনেক বাংলা ছবিতে অভিনয় করেছিলেন , তার মধ্যে উল্লেখযোগ্য বরযাত্রী, বালিকা বধূ ,দাদারকীর্তি, বসন্ত বিলাপ,শত্রু প্রভৃতি। এই মহান শিল্পীর প্রয়াণের পর বাংলা সিনেমা জগতে বিরাট শূন্যতার সৃষ্টি হয়।

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *