নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ১০ই জুলাই ২০২৫: “এমএসএমই স্ট্যান্ডার্ডাইজেশন ও সার্টিফিকেশন” শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করল প্রগ্রেসিভ ইনোভেটরস প্রাইভেট লিমিটেড (PIPL)। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ক্লাব ভার্দে-তে। সেমিনারে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইনোভেটরস প্রাইভেট লিমিটেডের সিইও শ্রী সুবীর রায় চৌধুরী এবং সংস্থার ডিরেক্টর ও চিফ অফ ডিস্ট্রিবিউশন শ্রীমতী মৌমিতা রায় চৌধুরী। সকল মিডিয়া প্রতিনিধিদের যথাযথভাবে অনুষ্ঠানে স্বাগত জানানো হয়। প্রতিনিধিদের আগমনের পর অনুষ্ঠান শুরু হয়। প্রথমে সুবীর রায় চৌধুরী বক্তব্য রাখেন, এরপর মৌমিতা রায় চৌধুরীর বক্তব্য রাখেন। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা সংস্থা ও এমএসএমই খাত নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
আলোচনায় উঠে আসে—কোনও পণ্যের গুণমান নির্ধারণ, মান বজায় রাখা এবং সরকারি স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশনের গুরুত্ব কতটা। এই প্রক্রিয়াগুলি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে টেকসই করে তোলে এবং প্রতিযোগিতামূলক শক্তি বাড়ায়। এই অনুষ্ঠানে প্রগ্রেসিভ ইনোভেটরস প্রাইভেট লিমিটেড-এর MSME উদ্যোগকে মান সংক্রান্ত একটি সার্টিফিকেট প্রদান করা হয়।
সুবীর রায় চৌধুরী বলেন, “পশ্চিমবঙ্গের অর্থনীতির মূল ভিত্তি হল MSME খাত। মানোন্নয়ন শুধুমাত্র পণ্যের গুণমান বাড়ায় না, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষমতাও বৃদ্ধি করে।”
মৌমিতা রায় চৌধুরী জানান, “সরকারি নীতির সহায়তা, শিল্প সংস্থাগুলির সহযোগিতা ও সচেতনতাই MSME খাতকে আরও দক্ষ ও স্বনির্ভর করে তুলতে পারে।”
প্রগ্রেসিভ ইনোভেটরস প্রাইভেট লিমিটেড (PIPL) একটি নবীন ও উদ্ভাবনী পরামর্শদাতা সংস্থা, যারা বিভিন্ন খাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সার্টিফিকেশন, কমপ্লায়েন্স এবং প্রশিক্ষণ পরিষেবা প্রদান করে। সংস্থাটি শিল্পক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশন, গবেষণা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করে চলেছে।

